ঢাকা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদি রাষ্ট্রদূতকে তলব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই শিরশ্ছেদের মূল কারণ ও বিস্তারিত তথ্য জানতে চায় বাংলাদেশ সরকার।


মৃত্যুদণ্ড নিয়ে আনুষ্ঠানিক চিঠির জবাবের অপেক্ষা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে ইতিপূর্বে একটি চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনাকে দেশের জন্য বড় একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন তিনি।


অভিযোগের ভিত্তি ও সৌদি আইনি পদক্ষেপ

সৌদি শ্রম উইংয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, মক্কার এক মসজিদে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে স্থানীয় কঠোর আইনি প্রক্রিয়ায় এই সাজা দেওয়া হয়। তবে, বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে । তথ্য গ্রহণের পর কিভাবে মরদেহ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করবে।


(উল্লেখ্য: সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।)


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স