ঢাকা

৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব 'অমর একুশে বইমেলা ২০২৭'-এর আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে এই ঐতিহাসিক বইমেলা, যা নিরবচ্ছিন্নভাবে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (১৮ অক্টোবর ) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেলার এই চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মেলা আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশকদের সমন্বয়ে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই এবারের বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বছরের শুরুতেই বইমেলার দিনক্ষণ নির্ধারিত হওয়ায় প্রকাশক, লেখক ও বইপ্রেমী পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া জেগেছে। বাংলা একাডেমি ও সংশ্লিষ্ট অংশীজনেরা মেলার সার্বিক প্রস্তুতি ও স্টাল বরাদ্দের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স