ঢাকা

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি কোনো নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন—এমন ধারণা ভিত্তিহীন। রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে, তিনি নিজের জন্য ‘সেরা অপশনটিই’ বেছে নেবেন বলে জানিয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটি প্রত্যাশা তৈরি হয়েছে, যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কিছু করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনো আসেনি।”

তিনি আরও বলেন, “এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি এখনই কোনো নতুন রাজনৈতিক দলে যাচ্ছি।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স