ঢাকা

আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

 ২৮ এপ্রিল — নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়।

সিআইডির পক্ষ থেকে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আদেশ ঘোষণার পর আনিসুল হককে আদালত থেকে বের করে নেওয়ার সময় আদালত চত্বরে অপেক্ষমাণ জনতা হঠাৎ করে তার ওপর চড়-থাপ্পড় ও কিল-ঘুষি চালায়।

ঘটনাস্থলে দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আনিসুল হককে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে স্থানান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় জনতা “দুর্নীতিবাজের বিচার চাই” ও “খুনিদের শাস্তি চাই” ইত্যাদি স্লোগান দিচ্ছিল। আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে।

এই ঘটনা ঘিরে আদালত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স