ঢাকা

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৮

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ দেশে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯০১ জন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে সাতজনের

করোনাভাইরাসে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ অবস্থায় মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা এবং নিয়মিত হাত ধোয়ার মতো সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স