ঢাকা

খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল । ছবি: সংগৃহীত কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল । ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল মেম্বারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে স্থানীয় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। বিষয়টি রাতেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের একটি খালে স্থানীয়রা ভেসে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সেটি কামাল মেম্বারের বলে শনাক্ত করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও সামাজিক মহলে তার মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স