ঢাকা

বিমানবন্দর স্টেশনে টিটিইকে মারধর, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের টিকিট পরীক্ষা করতে গিয়ে এক টিটিই হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আন্তনগর চট্টলা এক্সপ্রেস স্টেশনটিতে পৌঁছালে টিকিট পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। টিটিই হাসান আল মামুন যাত্রীদের টিকিট যাচাই করছিলেন। এ সময় দুই যাত্রী ফাহিম (১৯) ও আফরান (২০)-এর সঙ্গে টিকিট নিয়ে তর্কের সৃষ্টি হয়।

বিতর্কের এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে স্ট্যাপলার দিয়ে টিটিইর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের সদস্যরা অভিযুক্ত দুজনকে আটক করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে রেলওয়ে পুলিশ যাত্রীদের প্রতি ভ্রমণের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স