ঢাকা

বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন, ডিসি বরাবর আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কারাগারে থাকা আইনজীবী সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত। এ লক্ষ্যে মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা করতে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।

রোববার সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এ আবেদন দাখিল করেন। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হতে হলে নির্ধারিত ফরমে সুমনের স্বাক্ষর অপরিহার্য। কিন্তু কারাবন্দী থাকায় সেটি সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তা প্রয়োজন। তাই সময়সীমার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বার কাউন্সিল নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ মে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স