ঢাকা

ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর চলমান ভর্তি মেলা–২০২৬ এর সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ এবং অংশগ্রহণের কারণে ভর্তি মেলা আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সামার–২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয় গত ২৮ এপ্রিল। প্রাথমিকভাবে ভর্তি মেলা ৩ মে পর্যন্ত আয়োজনের পরিকল্পনা থাকলেও আগ্রহী শিক্ষার্থীদের সাড়া বিবেচনায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও বিশেষ অফার। ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদানের পাশাপাশি অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ পর্যন্ত ওয়েভার দেওয়া হচ্ছে। এছাড়া প্রথম সেমিস্টারের টিউশন ফির ওপর অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভারের সুযোগও থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ গিফট হ্যাম্পারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভর্তি মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক বিশেষ লাইভ সেশন। উদ্বোধনী দিনে সেশনটি পরিচালনা করবেন মো. রিদওয়ানুল হক। এ আয়োজনে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবার ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। প্রযুক্তি, ব্যবসা, ডিজাইন, ফ্যাশন, মিডিয়া ও সৃজনশীল শিক্ষার বিভিন্ন বিষয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, ভর্তি মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সরাসরি তথ্য জানার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং উচ্চশিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স