ঢাকা

লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিল চেয়ে প্রসিকিউশনের আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর দেওয়া জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনাল–২ হুমায়ুন কবিরকে জামিন মঞ্জুর করেছিলেন। তবে জামিনের আদেশ পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। বর্তমানে সেই জামিন আদেশ স্থগিত রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, হুমায়ুন কবিরের জামিন পুরোপুরি বাতিলের আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে আগামী ১৪ মে শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের জুলাইয়ে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি কারাবন্দী আছেন। জুলাই গণ–অভ্যুত্থান ঘিরে হওয়া মামলাগুলোর মধ্যে হুমায়ুন কবিরই একমাত্র আসামি, যিনি ট্রাইব্যুনাল থেকে জামিনের আদেশ পেয়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স