ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, আটক শতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর কয়েকটি এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় গত দুই দিনে পরিচালিত এসব অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগরে ৬ জন, মোহাম্মদপুরে ১৬ জন, আদাবরে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৮ জন এবং হাতিরঝিল এলাকায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মিরপুর মডেল থানা এলাকায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে ৩১ জনকে আটক করে পুলিশ। একই সময়ে গুলশান থানা এলাকাতেও বিশেষ অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স