ঢাকা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করতে দুই পক্ষের অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা বাড়ানো এবং কৌশলগত অংশীদারত্বকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ঢাকায় পাঠানো এক বার্তায় জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স