ঢাকা

এআই ক্যামেরার মামলার নামে মোবাইলে ভুয়া বার্তা, সতর্ক থাকার আহ্বান ডিএমপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকায় ট্রাফিক আইন কার্যকরে এআইভিত্তিক ক্যামেরা চালুর পর নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। মামলার জরিমানার কথা উল্লেখ করে নাগরিকদের মোবাইলে ভুয়া খুদে বার্তা পাঠাচ্ছে একটি চক্র। বার্তায় জরিমানা পরিশোধের জন্য নির্দিষ্ট লিংকও দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তারা এখন পর্যন্ত মামলার তথ্য মোবাইল বার্তার মাধ্যমে পাঠাচ্ছে না। বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগ ডাকযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হচ্ছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতারণামূলক লিংকে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থাকতে পারে। তাই অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি কেউ এমন বার্তা পেলে পুলিশকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে থেকে রাজধানীর বিভিন্ন সড়কে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার শুরু করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব ক্যামেরার মাধ্যমে সড়ক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা প্রক্রিয়া চালানো হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স