ঢাকা

বসুন্ধরা সিটিতে সাততলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সাততলা থেকে নিচে পড়ে মো. সৌরভ (২৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার পর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সৌরভের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি ঢাকার উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

তেজগাঁও থানার পুলিশ জানায়, বসুন্ধরা সিটির ভেতরের উন্মুক্ত অংশ দিয়ে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সৌরভ। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পড়ে যাওয়ার সময় সৌরভের ব্যবহৃত মুঠোফোন ক্ষতিগ্রস্ত হয়। পরে তাঁর সিম কার্ড অন্য একটি ফোনে ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

বসুন্ধরা সিটির নিরাপত্তাকর্মী তন্ময় দাস জানান, শপিং কমপ্লেক্সের মাঝামাঝি খোলা অংশে ওপর দিক থেকে নিচে পড়ে যান সৌরভ। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স