ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ভর্তির আবেদন, সময় বৃদ্ধি করল কর্তৃপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা অন্যান্য শর্ত, যোগ্যতা ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষা ১১ জুলাই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। তবে পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত ন্যূনতম নম্বর অর্জন করতে হবে। ভর্তি নির্দেশনা অনুযায়ী, কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি ও ফি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আগ্রহীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এই ফি পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে। কলেজগুলো হলো—

ঢাকা কলেজ
ইডেন মহিলা কলেজ
সরকারি তিতুমীর কলেজ
সরকারি বাঙলা কলেজ
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
কবি নজরুল সরকারি কলেজ

এই সাত কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যবস্থাপনা আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিটভিত্তিক বিষয় ও বিভাগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কলা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিট

মানবিক শাখার শিক্ষার্থীরা এই ইউনিটের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিভিন্ন বিষয়ে ভর্তির আবেদন করতে পারবেন।

ক-গুচ্ছ: কলা ইউনিট

বাংলা
ইংরেজি
আরবি
ইতিহাস
দর্শন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ইসলামিক স্টাডিজ

খ-গুচ্ছ: সমাজবিজ্ঞান ইউনিট

অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান
সমাজবিজ্ঞান
সমাজকর্ম
বিজ্ঞান ইউনিট

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিভাগগুলো হলো—

ভূগোল ও পরিবেশ
মনোবিজ্ঞান
পরিসংখ্যান
গণিত
গার্হস্থ্য অর্থনীতি
ব্যবসায় শিক্ষা ইউনিট

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিচের বিষয়গুলোতে ভর্তির সুযোগ পাবেন—

ব্যবস্থাপনা
হিসাববিজ্ঞান
মার্কেটিং
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা ও আবেদন প্রক্রিয়া জানতে শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্ধারিত ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স