ঢাকা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনসহ ১২ সরকারি প্রতিষ্ঠানে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, করপোরেশন ও বোর্ডে চুক্তিভিত্তিক ভিত্তিতে নতুন নিয়োগ দিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদসহ মোট ১২টি প্রতিষ্ঠানে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের একটি পদ ছাড়া বাকি সব নিয়োগ গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনগুলোতে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সালাহউদ্দিন সরকার।

এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ রাশেদুল হক। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হয়েছেন এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)।

অন্যদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে দায়িত্ব পেয়েছেন মো. সামসুল আলম।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যদি অন্য কোনো চাকরি, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে নতুন দায়িত্ব গ্রহণের আগে সেই সম্পৃক্ততা ত্যাগ করতে হবে। যোগদানের দিন থেকেই তাঁদের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স