ঢাকা

চুয়েটের হলসংলগ্ন পুকুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে হলসংলগ্ন একটি পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অর্ণব সাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন অর্ণব। কিছুক্ষণ পর তাঁর সঙ্গীরা দেখতে পান তিনি নিখোঁজ। এরপর তাঁরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় পুকুরে তল্লাশি চালান।

একপর্যায়ে পুকুরঘাটের কাছাকাছি পানির নিচে অর্ণবকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান, চিৎকার-চেঁচামেচি শুনে বিভিন্ন হল থেকে অনেকেই ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকেরা জরুরি জীবনরক্ষাকারী সিপিআর প্রয়োগ করেন।

চুয়েট স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রাজেশ দেব জানান, উদ্ধার করে আনার পর তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও দীর্ঘ সময় পানির নিচে থাকায় তাঁর শরীরে জীবনের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এরপর আরও উন্নত চিকিৎসার আশায় অর্ণবকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিক্ষার্থীটির মৃত্যু হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স