ঢাকা

শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার রাতে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

নিহত তিনজন হলেন—বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় আহত চার বিমানবাহিনী সদস্যকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে দুর্ঘটনার সঠিক কারণ বা কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত ও তথ্য যাচাই শেষে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স