ঢাকা

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে আবারও এসেছে আনন্দের খবর। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। এবার তাঁদের ঘর আলো করে এসেছে আরেকটি কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশের মাধ্যমে সুখবরটি ভক্তদের জানিয়েছেন তাঁরা।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। মেয়ের জন্মের প্রায় দুই বছর পর পরিবারে নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত দীপিকা-রণবীর।

দ্বিতীয় সন্তানের জন্মের ঠিক আগের দিন মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রণবীর এবং পরিবারের কয়েকজন সদস্য। দীপিকার পরনে ছিল কমলা-বেগুনি রঙের কুর্তা সেট। অন্যদিকে রণবীরকে দেখা যায় বেগুনি কুর্তা ও সাদা প্যান্টে।

প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও মন্দিরটিতে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁদের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল।

মেয়ের জন্মদিনে প্রকাশ করেছিলেন বিশেষ ছবি

দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসার আগে নিজেদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দীপিকা ও রণবীর। গত ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন।

সাদাকালো ছবিগুলোতে তারকা দম্পতির সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। কোথাও মেয়ের সঙ্গে খেলতে দেখা গেছে তাঁদের, আবার কোনো ছবিতে ধরা পড়েছে পরিবারের অন্তরঙ্গ মুহূর্ত।

একটি ছবিতে অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। পোস্টের সঙ্গে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন তিনি।

প্রেম থেকে বিয়ে

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় কাজ করতে গিয়ে দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে তাঁরা গোপনে বাগ্‌দান সম্পন্ন করেন।

এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন এই জুটি। বিয়ের আনুষ্ঠানিকতায় দীপিকার কঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি সংস্কৃতির ছাপ ছিল।

২০২৪ সালে প্রথমবারের মতো কন্যাসন্তান দুয়ার বাবা-মা হন তাঁরা। এবার দ্বিতীয় কন্যাসন্তানের আগমনে আরও বড় হলো দীপিকা-রণবীরের পরিবার।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স