ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দেশের মানুষের আস্থা আর নেই। তিনি বলেন, “আপনাদের ওপর মানুষের আস্থা, বিশ্বাস—সবই আজ হারিয়ে গেছে। আর এসব হারিয়ে গেলে কেউ লন্ডন চলে যাবে, কেউ আমেরিকা, কেউ ‘পরিবেশের নামে’ বিদেশে পাড়ি দেবে। তখন আপনাদের আশপাশে যারা এখন কান কথা শোনাচ্ছে, তারাও আর পাশে থাকবে না। তারা শুধু আপনার অর্জন ও সুনাম ক্ষুণ্ন করে চলে যাবে।”

জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় বুধবার (২১ মে) তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, “আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতি আস্থা রেখেছিলাম। কিন্তু এখন আর সে আস্থা নেই। দেশে একের পর এক ‘নাটক’ চলছে—হামিদ, আইভি, ফারিয়ার ঘটনা—সবই নাটক। মূলত এসবের মাধ্যমে জনগণের প্রকৃত দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।”

তিনি নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, “নয় মাসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বিচার বিভাগে জনগণের আস্থা শেখ হাসিনার শাসনামলের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিচারকের রায় প্রভাবিত হচ্ছে। রায় হচ্ছে কারো ইশারা বা পরামর্শে। অথচ আজ জনগণ রাস্তায়—এই পরিস্থিতি এড়ানো যেতো।”

তিনি আরও বলেন, “আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, জনগণও পাশে আছে। তাহলে এত ভয় কেন? ইশরাক হোসেন শপথ নিতে পারলেন না কেন? তার সমর্থকরা সিটি করপোরেশনে তালা দিলেন কেন? কেন তিনি শাহবাগের দিকে মিছিল করছেন? কেউ যদি কান কথা শুনে ইশরাকের শপথ আটকে দেন, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স