ঢাকা

ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত ও ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে দেশের সকল সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। সকাল ৯টার পর থেকে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে অনেকেই কর্মচাঞ্চল্যে ফিরে খুশি মনেই কাজে যোগ দিয়েছেন।

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল। এরপর ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত দুদিন ছুটি ঘোষণা করা হয়।

এই অতিরিক্ত ছুটি ভোগের শর্ত হিসেবে আগাম দু’টি শনিবার— ১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

ফলে সরকারি চাকরিজীবীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি উপভোগ করেন।

আজ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে অফিসপাড়া, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো। রাজধানী ঢাকায় সকালে যানজট কিছুটা স্বাভাবিক থাকলেও অফিসপাড়ায় কর্মজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স