ঢাকা

আইনজীবী শিশির মনিরকে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশের ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশের ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

বাংলাদেশের ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশের আইন পেশায় বহুমাত্রিক অবদান রাখায় এ সংবর্ধনা পেয়েছেন তিনি।

সোমবার (১৬ জুন) দুপুরে যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিল অফিসে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি নেতারা এবং ওল্ডহামের মেয়র ইডি মারফি, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর নজরুল ইলসাম, কাউন্সিলর আজাদসহ দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মারফি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি যুক্তরাজ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশিষ্ট আইনজীবী শিশির মনির সুদূর বাংলাদেশ থেকে এখানে আসার কারণে ধন্যবাদ জানাই। আশাকরি আমাদের পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে এবং ভবিষ্যতে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় হবে।'

সংবর্ধনার জবাবে আইনজীবী শিশির মনির বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে সভ্যতা অগ্রসর হয়। আমরা অনেক কিছু শেয়ার করলাম। আশাকরি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ লাগাতে পারব। ভবিষ্যতে আমাদের এই সম্পর্ক অবিচল থাকবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান আইনজীবী। সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী তাকে প্রার্থী ঘোষণা করেছে। ছাত্র জীবনে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স