ঢাকা

নারায়ণগঞ্জে ঠিকাদারি নিয়ে দ্বন্দ্ব, সাবেক উপজেলা চেয়ারম্যানকে মারধর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে
নারায়ণগঞ্জের হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারি কাজের দ্বন্দ্বকে কেন্দ্র করে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলকে মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জুন) দুপুরে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আতাউর রহমান মুকুল জানান, ঠিকাদার হাজী আলাউদ্দিনের মালিকানাধীন দেওয়ান এন্টারপ্রাইজের পক্ষে বিদ্যুৎকেন্দ্রে ওভারহোলিং পরিষ্কারের কাজ শুরুর জন্য তিনি সেখানে যান। এ সময় বিএনপি নেতা বজলু ও তার অনুসারীরা তার ওপর হামলা চালায় এবং তার পোশাক ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে তাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, ঠিকাদার হাজী আলাউদ্দিন একজন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি, যিনি অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। আতাউর রহমান মুকুল ওই ঠিকাদারের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারি কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগী মুকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স