ঢাকা

আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকার আহ্বান আইজিপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে পুলিশ সদস্যদের অধিকতর কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

অনুষ্ঠানে তিনি পুলিশ সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার অবদানের জন্য ধন্যবাদ জানান।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স