ঢাকা

পাকিস্তানিদের ভ্রমণে নতুন জটিলতা, কাতারের অন অ্যারাইভাল ভিসা স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
কাতার পাকিস্তানের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা–সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে। দোহায় পাকিস্তান দূতাবাস গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ববর্তী সুবিধার আওতায় কোনো পাকিস্তানি নাগরিক কাতারে পৌঁছে সরাসরি ভিসা নেওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশে বাধা বা ঝামেলায় পড়তে পারেন। এ কারণে যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে যথাযথ ভিসা সংগ্রহ করা আবশ্যক।

দূতাবাস জানিয়েছে, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে যথাযথ ভিসা সংগ্রহ করা জরুরি।’ এর সঙ্গে নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে।

কাতারে যাওয়ার আগে পাকিস্তানি নাগরিকদের যথাযথ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া তারা সরকারি সূত্র বা কাতারের সংশ্লিষ্ট ভিসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ পেয়েছেন।

দূতাবাস নিশ্চিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে সফরের আগে সকল প্রয়োজনীয় তথ্য যাচাই করা উচিৎ। এই পদক্ষেপ সাময়িক হলেও, নিরাপদ ও সুষ্ঠু ভ্রমণ নিশ্চিত করার জন্য এটি গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স