ঢাকা

চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২ জুলাই

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুলাই নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এর তিন দিন পর, ৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর সময়সূচি চূড়ান্ত করা হয়।

চুয়েটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, “আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯৩১টি আসনই পূর্ণ হয়েছে, বর্তমানে কোনো আসন ফাঁকা নেই। তবে পরবর্তী সময়ে কোনো আসন শূন্য হলে মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে।”

এর আগে গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চুয়েটের বিভিন্ন বিভাগে মোট ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ায় এখন নতুন শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে আনুষ্ঠানিক যাত্রা শুরুর অপেক্ষা। ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মনীতি ও বিভিন্ন সুযোগ–সুবিধা সম্পর্কে ধারণা পাবেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স