ঢাকা

বিশ্বকাপের গোলযুদ্ধে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন শীর্ষে জার্মানি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে ৭–১ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপে সর্বাধিক গোল করা দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল যোগ হওয়ায় ১১৩ ম্যাচে তাদের মোট গোল দাঁড়িয়েছে ২৩৯-এ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ব্রাজিলকে পিছনে ফেলেছে ইউরোপের দলটি।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১১৫ ম্যাচে করেছে ২৩৮ গোল। ফলে মাত্র এক গোলের ব্যবধানে এখন এগিয়ে রয়েছে জার্মানি। তবে বিশ্বকাপের যাত্রা এখনও চলমান থাকায় শেষ পর্যন্ত এই রেকর্ড কার দখলে থাকবে, তা সময়ই বলে দেবে।

বিশ্বকাপের ইতিহাসে আক্রমণভিত্তিক ফুটবলের অন্যতম প্রতীক জার্মানি। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে এসেছে দলটি। এই অর্জনের পেছনে বড় অবদান রয়েছে মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার এবং টমাস মুলারের মতো কিংবদন্তি ফুটবলারের।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৮৮ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের গোলসংখ্যা ১৫২। এরপরের অবস্থানগুলোতে আছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) এবং স্পেন (১০৮)।

দুই আসর ধরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার নতুন উদ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। পরবর্তী ম্যাচে ২১ জুন গভীর রাতে আইভরি কোস্টের মুখোমুখি হবে দলটি। রেকর্ড গড়ার পর এবার তাদের লক্ষ্য আরও বড় সাফল্য অর্জন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স