ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, সন্তোষজনক পাসের হার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। শনিবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফলসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

প্রকাশিত তথ্যমতে, দেশের ৬৪৭টি পরীক্ষাকেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন বিভাগের মোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, তথ্যগত ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল কিংবা সংশোধনের সিদ্ধান্তও বিশ্ববিদ্যালয় গ্রহণ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফলাফলসংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স