ঢাকা

চিকিৎসার জন্য আজ রাতেই অস্ট্রেলিয়ায় উড়ছেন নাহিদ, আগেভাগে যাচ্ছেন তাসকিনও

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারছেন না। তবে সিরিজের বাইরে থাকলেও চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতেই অস্ট্রেলিয়ার পথে রওনা দিচ্ছেন তিনি।

জানা গেছে, নাহিদের সাম্প্রতিক সাইড স্ট্রেইন ইনজুরির জন্য নয়, বরং দীর্ঘদিনের শিনবোনের সমস্যার উন্নত চিকিৎসা করাতেই এই সফর। বেশ কিছুদিন ধরেই তিনি এ সমস্যায় ভুগছেন। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করবেন এই তরুণ গতিতারকা।

অন্যদিকে দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। কাঁধের চোটের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে তিনি আগে রওনা দেবেন। চিকিৎসা শেষ করে সেখান থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

বাংলাদেশ দলের বাকি সদস্যদের আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স