পর্যন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে নিয়মিত এমএ প্রোগ্রামে বহিরাগত শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের তত্ত্বাবধানে ইংরেজি বিভাগ ভর্তি পরীক্ষা আয়োজন করবে।
এবার ইংরেজি বিভাগে এমএ ইন ইংলিশ এবং এমএ ইন ইএলটি (English Language Teaching)—এই দুটি স্ট্রিমে মোট ২৬টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ৬ আগস্ট থেকে এবং চলবে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
যে দুটি প্রোগ্রামে ভর্তি
ইংরেজি বিভাগের নিয়মিত এমএ প্রোগ্রামে দুটি পৃথক স্ট্রিম রয়েছে। এগুলো হলো—
এমএ ইন ইংলিশ
এমএ ইন ইএলটি
দুই স্ট্রিম মিলিয়ে মোট ২৬ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীর ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া স্নাতক (সম্মান) পাস করার পর তিন শিক্ষাবর্ষের মধ্যে এমএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। অর্থাৎ দীর্ঘ সময় আগে স্নাতক (সম্মান) সম্পন্ন করা প্রার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করার সুযোগ পাবেন না।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এমএ প্রোগ্রামের ভর্তি ও পরবর্তী একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
আবেদন যেভাবে
ভর্তি-ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবেন। ফরম পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ইংরেজি বিভাগের ওয়েবসাইট এবং ইংরেজি বিভাগের অফিস থেকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওয়েবসাইট
বিভাগীয় অফিস থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করলে এর মূল্য ১ হাজার টাকা। আর অনলাইনে আবেদন করলে বিকাশের মাধ্যমে ১ হাজার ১০ টাকা পরিশোধ করতে হবে। বিকাশ নম্বর আবেদন ফরমে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্র সরাসরি ইংরেজি বিভাগের অফিসে জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদন করতে চাইলে পূরণ করা আবেদনপত্র স্ক্যান করে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
অনলাইনে আবেদনকারীদের আবেদন ফরম লিগ্যাল সাইজের কাগজে ফুল পেজে প্রিন্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে englishru2016@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
এমএ প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট ২০২৬।
পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিভাগীয় অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।
পরীক্ষার মানবণ্টন ও প্রশ্নপদ্ধতি
ভর্তি পরীক্ষার মোট নম্বর ৫০। পরীক্ষায় ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে পড়ানো পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।
প্রশ্নপত্রে থাকবে—
দুটি বড় প্রশ্ন, প্রতিটির মান ২০; মোট ৪০ নম্বর
দুটি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটির মান ৫; মোট ১০ নম্বর
সব মিলিয়ে পরীক্ষার পূর্ণমান ৫০।
ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০। অর্থাৎ লিখিত পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর অর্জন করতে হবে।
ফল প্রকাশ ৩০ আগস্ট
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ আগস্ট ২০২৬। পরীক্ষার ফল ও পরবর্তী ভর্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয় ও ইংরেজি বিভাগের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে
বিষয় তারিখ/তথ্য
আবেদন শুরু ৬ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময় ২৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষা ২৮ আগস্ট ২০২৬
পরীক্ষার সময় সকাল ১১টা–দুপুর ১২টা ৩০ মিনিট
পরীক্ষার স্থান শহীদুল্লাহ কলা ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পরীক্ষার পূর্ণমান ৫০
পাস নম্বর ২০
ফল প্রকাশ ৩০ আগস্ট ২০২৬
মোট আসন ২৬টি
প্রোগ্রাম এমএ ইন ইংলিশ ও এমএ ইন ইএলটি
প্রবেশপত্র সংগ্রহে প্রার্থীদের দায়িত্ব
অনলাইনে বা সরাসরি আবেদন করার পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের নিজ দায়িত্বে নির্ধারিত সময়ে ইংরেজি বিভাগে যোগাযোগ করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগে আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, আবেদনপদ্ধতি, ফি পরিশোধের নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ প্রোগ্রামে ভর্তির আসনসংখ্যা সীমিত হওয়ায় আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত শর্ত, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।