ঢাকা

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং এই দুর্যোগে নেপালের পাশে থাকার আশ্বাস দেন।

শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আকস্মিক এই বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক। স্বজন হারানো পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে তিনি জানান, এমন কঠিন সময়ে বাংলাদেশের মানুষের সহানুভূতি ও প্রার্থনা নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। প্রয়োজন দেখা দিলে উদ্ধার, ত্রাণসহ যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত থাকবে।

শোকবার্তার শেষাংশে বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স