ঢাকা

শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি, এনসিইউকে’র ১৪৮ শিক্ষার্থী পেলেন সনদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬। অনুষ্ঠানে এনসিইউকে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (আইএফওয়াই) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা ১৪৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য, শিক্ষাবিদ, একাডেমিক নেতৃবৃন্দ, শিক্ষা সহযোগী প্রতিষ্ঠান এবং শিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিইউকের চিফ একাডেমিক অফিসার সুজান বার্টলেট। তিনি শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন সনদ তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মর্তুজা, চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম এবং প্রজেক্ট ডিরেক্টর নিল আপটন।

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ের উচ্চশিক্ষার জন্য একাডেমিক ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করে।

অনুষ্ঠানে সনদ পাওয়া ১৪৮ শিক্ষার্থীর জন্য দিনটি ছিল তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ প্রস্তুতি ও পড়াশোনা শেষে আনুষ্ঠানিকভাবে সনদ পাওয়ার মুহূর্তে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

এদিকে, বাংলাদেশে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক ও পথওয়ে-ভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমআইই পাথওয়েজ। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি ও পথওয়ে শিক্ষার সুযোগ নিয়ে কাজ করছে।

গ্র্যাজুয়েশন সেরিমনির মধ্য দিয়ে আইএফওয়াই প্রোগ্রাম সম্পন্ন করা শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাঁদের সামনে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষা খাতের প্রতিনিধিরা শিক্ষার্থীদের অর্জনকে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স