ঢাকা

চট্টগ্রামে শ্বশুরবাড়ির নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাবার বাড়ি থেকে আনা নাশতার পরিমাণ কম দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন সিফাতুন নুর (২২) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। ঘটনার টানা নয় দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। পাঁচ মাস আগে দুবাইপ্রবাসী মো. তারেকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।


পরিবারের অভিযোগ,
বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। গত ১৪ অক্টোবর মায়ের নিয়ে যাওয়া নাশতার পরিমাণ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শাশুড়ি ও অন্যান্য স্বজনেরা মা জুহিনুর আক্তারকে মারধর করেন এবং সিফাতুনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে নির্যাতন চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স