ঢাকা

সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
লায়লা পারভীন সেঁজুতি লায়লা পারভীন সেঁজুতি

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং সাতক্ষীরার দৈনিক ‘পত্রদূত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা সদর থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্টে দায়ের করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স