ঢাকা

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে তিনি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, ঈদুল আজহার পবিত্র এই দিনে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসব আমাদের শিক্ষা দেয় সহানুভূতি, দায়িত্ববোধ ও একে অপরের পাশে দাঁড়ানোর মহান আদর্শ।’

‘আসুন, আমরা বিভাজন নয়, ভালোবাসার বন্ধনে দেশের প্রতিটি মানুষকে একতাবদ্ধ করি’ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এই ঈদ হোক সমতার, শান্তির ও সমৃদ্ধির প্রতীক। আমরা যেন গরিব-দুঃখী, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারি— এটাই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।’

‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। ঈদ মোবারক!’


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স