ঢাকা

যুবদল সভাপতি মোনায়েম মুন্না আহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ফাইল ছবি যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে প্রটোকল দেওয়ার সময় পা মচকে পড়ে গিয়ে আহত হয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৮ জুন) সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া পথে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে উপস্থিত আছেন। আবদুল মোনায়েম মুন্না দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স