ঢাকা

‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা: আইআরজিসির মুখপাত্র

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
(আইআরজিসি)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি (আইআরজিসি)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং দেশের ভূখণ্ডের মর্যাদা লঙ্ঘন করেছে—এমন মন্তব্য করেছেন ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি। খবর বিবিসির।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের মাঠে প্রবেশ করেছে। তারা ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। এর জবাবে এবার সুনির্দিষ্ট ও শক্তিশালী লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান চালানো হবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “যুক্তরাষ্ট্রকে এবার জোরালো, দুঃখজনক এবং অপ্রত্যাশিত পরিণতির মুখোমুখি হতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জোলফাঘারি বলেন, “মি. ট্রাম্প, আপনি একজন জুয়াড়ি! এই যুদ্ধ আপনি শুরু করতে পারেন, কিন্তু শেষ করবে ইরান।”

এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে এ ঘটনায় নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স