ঢাকা

এবার ৩৯ বলে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ডি ভিলিয়ার্স ডি ভিলিয়ার্স
‘অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং নয়’ প্রবাদটিকে আরেকবার স্মরণ করালেন এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে ঝড় তুলছেন।

এক সেঞ্চুরির রেশ কাটতে না কাটতেই যে আরেকটি নিয়ে হাজির হয়েছেন ডি ভিলিয়ার্স। সেটিও আবার আগেরটির থেকে কম বলে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে আজ অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করেছেন তিনি। ব্রেট লি-পিটার সিডলদের বেধড়ক পিটিয়ে ৩৯ বলে তিন অংক স্পর্শ করেছেন। সিডলের বলে আউট হওয়ার আগে ৪৬ বলে খেলেছেন ১২৩ রানের ইনিংস। ২৬৭.৩৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৮ ছক্কা ও ১৫ চারে।

ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচটিতে ৬ উইকেটে ২৪১ রান করে। জবাব দিতে নেমে ১৪৬ রানে অলআউট হয় ব্রেট লির নেতৃত্বাধীন দল। এতে ৯৫ রানের জয় পায় প্রোটিয়া লিজেন্ডসরা।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি ভিলিয়ার্স। সেদিন ১০ উইকেটের জয়ের ম্যাচে ৫১ বলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৫ চারের বিপরীতে ৭ ছক্কা মেরেছিলেন ৪১ বছর বয়সী ব্যাটার। তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬১ রানের অপরাজিত ইনিংস।এবার ৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবার ৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স