ঢাকা

লারিজানির হত্যার জবাব চরম কঠোর হতে চলেছে: ইরানের সর্বোচ্চ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যাকাণ্ডের মাত্র এক দিন পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্কবার্তা দিয়েছেন, যে এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। বুধবার প্রকাশিত বিবৃতিতে তিনি লারিজানিকে ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

খামেনি বলেন, “এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ডের গুরুত্ব বোঝা যায় প্রতিপক্ষের কাছে। প্রতিটি শহীদের রক্তের মূল্য আছে এবং খুনিদের অচিরেই প্রতিশোধ নেওয়া হবে।”

ক্রমবর্ধমান হামলার ধারা

গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি এবং তাঁর পুত্র নিহত হন। একই দিন দেশটির আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও মারা যান।

পরবর্তীতে, মঙ্গলবার রাতের বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এটিকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলায় নতুন নেতা মোজতবা খামেনিও আহত হন।

ইরান-ইসরায়েল উত্তেজনা

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করার অনুমোদন পেয়েছে এবং এর জন্য আর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার পর অঞ্চলটিতে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আল-জাজিরা


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স