ঢাকা

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল ও অটোরিকশা, নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, উড়ালসেতু থেকে নামার সময় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারালে একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জামান আহামেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে। অন্যদিকে রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স