ঢাকা

শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

রাজধানীর শ্যামলী ওভারব্রিজের নিচে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর শ্যামলী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তার নাম মুক্তা (৪০)। নিহত অপর নারীর (২৫) পরিচয় এখনো জানা যায়নি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী ওই নারী মারা যান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি জানান, ঘাতক ট্রাকটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক যানটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স