ঢাকা

চুয়েটে অচলাবস্থা নিরসনে জরুরি সিন্ডিকেট সভা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরে শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এ সভা ডাকা হয়। চুয়েট বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১১ অনুচ্ছেদের (৫) ধারা অনুযায়ী উপাচার্য এই সভা আহ্বান করেছেন বলে জানা গেছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ও কর্মবিরতি পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে গত সোমবার উপাচার্য তালা ভেঙে দপ্তরে প্রবেশ করলে তাঁকে ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার পেয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

এদিকে, মোবাইল মেসেজে জরুরি সভা ডাকার প্রক্রিয়া ও নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য। এছাড়া সভা পণ্ড করতে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম কয়েকজন সদস্যকে অংশ না নিতে অনুরোধ করেছেন বলেও অভিযোগ উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স