ঢাকা

কারিগরি কলেজে চীনা ভাষা কোর্স চালুর প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাংলাদেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন’ কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কারিগরি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা ও তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


দ্বিপক্ষীয় বৈঠকে শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স’-এর এক উচ্চপর্যায়ের বৈঠকে চীনা প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনা শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন বাংলাদেশের শিক্ষাকাঠামো সংস্কার এবং কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ৯টি চুক্তি চূড়ান্ত

দুই দেশের আলোচনা শেষে কারিগরি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নতুন সুযোগ তৈরিতে ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঐকমত্য অর্জিত হয়েছে:


যৌথ টিভিইটি দল গঠন: কারিগরি শিক্ষা, নতুন পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং জাতীয় দক্ষতা সনদায়নে যৌথ দল গঠিত হবে।


মডেল টিভিইটি কলেজ প্রতিষ্ঠা: আধুনিক ল্যাব সুবিধা ও চীনা প্রযুক্তির সহায়তায় দেশে বিশ্বমানের মডেল কারিগরি কলেজ গড়ে তোলা হবে।


মান নির্ধারণ ও মূল্যায়ন: চীনা বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে বিদ্যমান কারিগরি কলেজগুলোর সার্বিক মান বৃদ্ধি করা হবে।


শিল্প ও শিক্ষা সংযোগ: চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক মেলবন্ধন তৈরি করা হবে।


সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি: প্রকৌশল, উৎপাদন, নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে “চীনা ভাষা + কারিগরি দক্ষতা” বিষয়ক কোর্স চালু করা হবে।


শিক্ষার্থী উন্নয়ন রোডম্যাপ: পেশাগত সনদ, সরাসরি শিল্পকারখানায় ইন্টার্নশিপ এবং সুনির্দিষ্ট কর্মসংস্থান নিশ্চিতে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি হবে।


শিক্ষক বিনিময় ও প্রশিক্ষণ: বাংলাদেশি কারিগরি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে বার্ষিক বিনিময় কর্মসূচি চালু থাকবে।


উচ্চশিক্ষা ও যৌথ গবেষণা: দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক বিনিময় ও উচ্চতর গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।


পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা: গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সামগ্রিক প্রভাব মূল্যায়নে একটি স্থায়ী তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স