ঢাকা

ভ্যাটিকান সফরে রওনা দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকান সিটির উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) তিনি কাতার ত্যাগ করেন।

দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের প্রটোকলপ্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু অধ্যাপক ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস ইতালি সময় শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে, অধ্যাপক ইউনূস সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

পরে ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল ও কার্ডিনাল মাউরো গাম্বেত্তি আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূস ও বাংলাদেশ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানাবেন।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স