ঢাকা

চবি শিক্ষক নিয়োগে তিন ধাপের নতুন প্রক্রিয়া চালু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে যোগ্যতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন নীতিমালার আলোকে প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে লিখিত পরীক্ষা, ক্লাস প্রেজেন্টেশন ও মৌখিক সাক্ষাৎকার এই তিন ধাপের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পোস্টে বলা হয়, "শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।"

নতুন নীতিমালার অধীনে ২৪ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, “নতুন প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়মিত চলবে। যোগ্য শিক্ষক নিয়োগে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাচ্ছি।” 

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৮তম সিন্ডিকেট সভায় তিন ধাপের নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স