ঢাকা

ঈদে টিভি পর্দায় নতুন সিনেমার উৎসব, থাকছে শাকিবের ‘প্রিন্স’ ও শুভর ‘নীল চক্র’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চলচ্চিত্র আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। ঈদের সাত দিন টানা প্রচার করা হবে সমকালীন সাতটি বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে একটি করে সিনেমার টেলিভিশন প্রিমিয়ার দেখানো হবে বলে জানিয়েছে চ্যানেলটি।

ঈদের দিন দর্শকরা দেখতে পাবেন ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন মিঠু খান। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।

ঈদের দ্বিতীয় দিনের আকর্ষণ শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

তৃতীয় দিনে প্রচার হবে ‘সাবা’। সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্‌ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী।

ঈদের চতুর্থ দিনে থাকছে ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেখা যাবে আদর আজাদ, পূজা চেরী ও রোজী সিদ্দিকীকে।

পঞ্চম দিনের সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার।

ঈদের ষষ্ঠ দিনে প্রচারিত হবে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর রচনা ও পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

সপ্তম ও শেষ দিনে দর্শকরা দেখতে পাবেন ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান ও কুসুম শিকদার নিজেই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স