ঢাকা

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযানে ৩৭০ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চাঁদপুরের আট উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যার পর শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।

তিনি জানান, জেলার আটটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

উপজেলাভিত্তিক আটকের হিসাব

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়েছে।

এর বাইরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ আরও ১৪ জনকে আটক করে। সব মিলিয়ে আটকের সংখ্যা দাঁড়ায় ৩৭০।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৫৫ জনের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাঁদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।

অভিযান অব্যাহত রাখার কথা পুলিশের

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের কার্যক্রম ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধ এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান ও অন্যান্য কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স